পে-স্কেল, ২০২৬ অনুযায়ী সর্বোচ্চ কতটি উচ্চতর গ্রেড পাওয়া যাবে?
গত ১৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি. তারিখে প্রকাশিত বহুল প্রত্যাশিত বাংলাদেশের ৯ম জাতীয় বেতন স্কেল (Pay Scale)-এর গেজেট/প্রজ্ঞাপনে বেতন ও ভাতাদি সম্পর্কে বিস্তারিত তথ্যাদি উল্লেখ করা হয়েছে। প্রকাশিত চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ এর ৬ (ছয়) নং অনুচ্ছেদে ৬ (ছয়)টি উপ-অনুচ্ছেদে উচ্চতর গ্রেড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী, একজন স্থায়ী সরকারি কর্মচারী সাধারণত সর্বোচ্চ ২টি উচ্চতর গ্রেড নিতে পারবেন। তবে যদি তার পদটি জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ব্লকড Blocked পোস্ট হিসেবে বিবেচিত হয়ে থাকে তবে তিনি সর্বোচ্চ ৩ (তিন) টি উচ্চতর গ্রেড নিতে পারবেন।
নোট: উভয় ক্ষেত্রেই উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে প্রযোজ্য শর্তাবলি পূরণ করতে হবে। উচ্চতর গ্রেড প্রাপ্তির জন্য কোন কোন শর্ত পূরণ করতে হবে তা বিস্তারিত জানতে নিচের এই পোস্টটিতে ক্লিক করে দেখুন।
পে-স্কেল, ২০২৬ অনুযায়ী উচ্চতর গ্রেড প্রাপ্তির শর্তাবলিসহ বিস্তারিত